গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

যে কারণে মামলা করলেন আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১১ এএম ২০২৬
যে কারণে মামলা করলেন আসিফ আকবর
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মামলা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন।

গাড়িতে অন্য কেউও ছিলেন না।ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা চলছে।

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
২৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স...

মুসলিম জাতির কলঙ্ক বলে কটাক্ষ, নুসরাতের কড়া জবাব
২৫ অক্টোবর ২০২৬

মুসলিম জাতির কলঙ্ক বলে কটাক্ষ, নুসরাতের কড়া জবাব

দুর্গাপূজায় অংশ নেওয়া ও নাচের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী নু...

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, অটোরিকশায় এসেছিল হামলাকারী
২৪ অক্টোবর ২০২৬

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, অটোরিকশায় এসেছিল হামলাকারী

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। তব...

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া
২৪ অক্টোবর ২০২৬

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। এর মধ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই