গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

বলিউডের নায়িকাদের অজানা পেশার গল্প

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
বলিউডের নায়িকাদের অজানা পেশার গল্প
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের পর্দায় যাদের দেখে দর্শক অভ্যস্ত, তাদের অনেকেরই ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একেবারে ভিন্ন জগতে। কেউ ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার, কেউ আবার চলচ্চিত্রের পেছনে থেকে অন্য তারকাদের ক্যারিয়ার গড়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। অভিনয় ছিল না তাদের সবার প্রথম পছন্দ বা পরিকল্পনা। 

সময়ের সঙ্গে বদলেছে পথ, আর সেই পথই শেষ পর্যন্ত তাদের নিয়ে গেছে বলিউডের আলোঝলমলে জগতে। সিনেমার পর্দায় পরিচিত মুখ হয়ে ওঠার আগে বলিউডের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর জীবনের সেই অজানা অধ্যায় নিয়েই এই প্রতিবেদন।


সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে নায়িকা তাপসী
তাপসী পান্নুর ক্যারিয়ারের গল্প যেন অন্যরকম এক বাঁকবদলের গল্প। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন তিনি। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন- এমন পরিকল্পনা শুরুতে ছিল না। কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজও শুরু করেছিলেন তাপসী। 

তবে সেই চাকরি বেশিদিন ভালো লাগেনি তার। এরই মধ্যে আসে মডেলিংয়ের সুযোগ। নতুন সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। কর্পোরেট জগতের নিরাপদ চাকরি ছেড়ে তাপসী পা রাখেন বিনোদন জগতে। এরপর মডেলিং পেরিয়ে অভিনয়ে এসে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি।


ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয়ে সোহা
রাজপরিবারের সন্তান, বাবা ক্রিকেট তারকা মনসুর আলি খান পাতৌদি এবং মা বলিউডের প্রথম সারির অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সোহা আলি খানের পরিচয়ের তালিকাটি বেশ দীর্ঘ। তবে তার কর্মজীবনের শুরুটা কিন্তু সিনেমা দিয়ে হয়নি। বিদেশে পড়াশোনা শেষ করে কর্পোরেট দুনিয়ায় পা রাখেন সোহা। ব্যাংকিং খাতে চাকরিও করেছেন তিনি। 

নিয়মমাফিক, নিরাপদ কর্মজীবন চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই জীবন ছেড়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন সোহা। অভিনয়ের পাশাপাশি পরবর্তী সময়ে লেখালেখিতেও নিজের পরিচয় তৈরি করেছেন এই অভিনেত্রী। ফলে তার ক্যারিয়ারও হয়ে উঠেছে অভিনয়ের গণ্ডি পেরিয়ে বহুমাত্রিক।


যশরাজের মার্কেটিং বিভাগে ছিলেন পরিণীতি
পরিণীতি চোপড়ার বলিউডে আসার পেছনে পারিবারিক যোগসূত্র যেমন ছিল, তেমনি ছিল নিজের যোগ্যতা ও কর্পোরেট অভিজ্ঞতাও। তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন। পড়াশোনার সূত্রে বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসে চাকরি পান পরিণীতি। প্রতিষ্ঠানের মার্কেটিং ও জনসংযোগ বিভাগে কাজ করতেন তিনি। 

অর্থাৎ সিনেমার সামনে নয়, তখন তার কাজ ছিল সিনেমার প্রচার ও দর্শকের কাছে সেটিকে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে। মজার বিষয়, যে প্রতিষ্ঠানের সিনেমার প্রচারের দায়িত্ব সামলাতেন, শেষ পর্যন্ত সেই যশরাজ ফিল্মসই তাকে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় সুযোগ দেয়। পেছন থেকে সিনেমার প্রচারে কাজ করতে করতেই একসময় নিজেই হয়ে ওঠেন সেই সিনেমার অন্যতম মুখ।


অন্যদের অডিশন নিতে নিতে নিজেই অভিনেত্রী ভূমি
ভূমি পেডনেকরের গল্পটাও বেশ চমকপ্রদ। অভিনয়ে আসার আগে তিনি কাজ করেছেন চলচ্চিত্রের কাস্টিং বিভাগে। যশরাজ ফিল্মসের কাস্টিং টিমের সঙ্গে যুক্ত ছিলেন ভূমি। ফলে পর্দায় কোন চরিত্রের জন্য কোন অভিনেতাকে মানাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। বহু অভিনেতার অডিশনও দেখেছেন। 

অন্যদের অডিশন নিতে নিতে একসময় নিজেই দাঁড়ালেন ক্যামেরার সামনে। অডিশন দিয়েই শুরু হলো তার অভিনয়যাত্রা। এরপর বলিউডে নিজের অভিনয়গুণে জায়গা করে নেন ভূমি।


পোশাকের নকশা থেকে রুপালি পর্দায় সোনাক্ষী
অভিনয় যে সোনাক্ষী সিনহার প্রথম পছন্দ ছিল, তা নয়। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। সিনেমার সঙ্গে তার প্রাথমিক সম্পৃক্ততাও ছিল পোশাকের জগতের মাধ্যমে।

তবে সময়ের সঙ্গে বদলে যায় পরিকল্পনা। সালমান খানের অনুপ্রেরণায় অভিনয়ে আসেন সোনাক্ষী। বড় পর্দায় পা রাখার আগে নিজের চেহারাতেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন সোনাক্ষী। নখের অলঙ্করণ বা নেইল আর্ট- সংক্রান্ত পণ্য নিয়ে তার একটি প্রতিষ্ঠানও রয়েছে।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
১২ আগস্ট ২০২৬

কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী

‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দ...

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার
১২ আগস্ট ২০২৬

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার

একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্য...

১০ বছর বলিউডে নিষিদ্ধ, অবশেষে মুখ খুললেন আতিফ আসলাম
১২ আগস্ট ২০২৬

১০ বছর বলিউডে নিষিদ্ধ, অবশেষে মুখ খুললেন আতিফ আসলাম

রাজনীতি আর সংঘাতের জেরে প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়া নিষিদ্ধ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতি...

চকলেট মুখে ফুকেটের পথে সাদিয়া আয়মান
১২ আগস্ট ২০২৬

চকলেট মুখে ফুকেটের পথে সাদিয়া আয়মান

থাইল্যান্ডের ফুকেটে অবকাশযাপন করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ভ্রমণের আনন্দঘন সময়ের কয়েকটি ছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই