গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক
ছবি

ছবি সংগৃহীত

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রয়াণ দিবস ৯ আগস্ট। ছয় বছর আগে, ২০২০ সালের এই দিনে প্রয়াত হয়েছেন কালজয়ী এ শিল্পী। তার স্মরণে এবার ব্যতিক্রমী এক আয়োজনের ডাক দিয়েছেন তারই কন্যা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন।
বুধবার বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলিফ। 

 

তিনি লিখেছেন, ‘এ দিনটাকে স্মরণ করতে আমার একটা ছোট্ট অনুরোধ, শিল্পী, সংগীতশিল্পী কিংবা শুধু গান ভালোবাসেন যারা, সবাইকে। স্টুডিওর দরকার নেই, নিখুঁত রেকর্ডিংয়েরও প্রয়োজন নেই। বাসায়, গাড়িতে, আড্ডায়, রিহার্সালে, যেখানেই ইচ্ছে, আব্বুর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে বা গুনগুন করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করুন।’

 


তবে এটিকে কোনো প্রতিযোগিতা বলছেন না আলিফ। তার ভাষ্য, ‘এটা কোনো আয়োজন নয়, কোনো প্রতিযোগিতাও নয়। শুধু একজন মানুষের সৃষ্টিকে ভালোবাসা থেকে একসঙ্গে স্মরণ করার একটি ছোট্ট চেষ্টা। আপনাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এখনও সেটাই তার সবচেয়ে সুন্দর উত্তরাধিকার।’ 

 

আলিফ জানান, এই স্মরণ আয়োজনে অংশ নিতে হলে পোস্টে #AlauddinAliLivesOn  হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সবশেষে আলিফ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কণ্ঠে, আপনাদের ভালোবাসায়, আব্বুর গানগুলো আরও একবার নতুন করে বেঁচে উঠুক।’

 


উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের গানের অন্যতম সফল সংগীতকার আলাউদ্দিন আলী। তার সুর-সংগীতে বহু গান হয়েছে কালজয়ী। 

 

এর মধ্যে কয়েকটি হলো, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘প্রথম বাংলাদশ আমার শেষ বাংলাদেশ’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’, ‘আছেন আমার মোক্তার’, ‘বন্ধু তিন দিন’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘এ জীবন তোমাকে দিলাম’ ইত্যাদি।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্...

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
২৯ সেপ্টেম্বর ২০২৬

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পি...

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই