গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নাটকে এবার ‘ছোট ছেলে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৩ এএম ২০২৬
নাটকে এবার ‘ছোট ছেলে’
ছবি

ছবি সংগৃহীত

দর্শকের নিশ্চয়ই মনে আছে ‘বড় ছেলে’র কথা। ২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে অপূর্ব ও মেহজাবীনের অভিনয়ে ভিজেছিল দর্শকের চোখ। 

ইউটিউবে গড়েছিল একের পর এক রেকর্ড। প্রায় এক দশক পর এবার নাটকে আসছে ‘ছোট ছেলে’। 

না আগের নির্মাতা-শিল্পীদের কাজ নয় এটি। ‘ছোট ছেলে’ বানিয়েছেন আনিসুর রহমান রাজিব, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আর এ নাটকের মাধ্যমেই যাত্রা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।


‘ছোট ছেলে’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে। 

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। 

আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।’ সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি।

‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।” সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। 

সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও বৈচিত্র্যময় ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে