গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অর্জুনের প্রেমের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:১৫ এএম ২০২৬
কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অর্জুনের প্রেমের গুঞ্জন
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারো শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর এবার অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

রোববার লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর। গ্যালারিতে তার পাশেই বসে খেলা উপভোগ করতে দেখা যায় সাহিবা বালিকে। তাদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও।

স্টেডিয়ামে একসঙ্গে খেলা দেখার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের নজর কেড়েছে তাদের হাসি-আড্ডা, খুনসুটি এবং একই রঙের পোশাকও। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর সম্পর্ক।

তবে এই গুঞ্জনের সূত্রপাত আজকের নয়। কয়েক সপ্তাহ আগে অর্জুন কাপুরের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে সাহিবা বালি মজার ছলে লিখেছিলেন, শুভ জন্মদিন সকলের সবচেয়ে প্রিয় বন্ধু... আর ওজন কমানো বন্ধ করো, একটু কেক খাও।’

এর জবাবে অর্জুন মন্তব্য করেছিলেন, ‘তোমার জন্য অপেক্ষা করছি।’ সেই কথোপকথনও সে সময় ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

তবে অর্জুন কাপুর কিংবা সাহিবা বালি—দুজনের কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি আপাতত জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
 

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জঙ্গলে দিন-রাত কি করছেন অভিনেত্রী ভাবনা!
০১ অক্টোবর ২০২৬

জঙ্গলে দিন-রাত কি করছেন অভিনেত্রী ভাবনা!

প্রকৃতির প্রতি বরাবরই আলাদা টান রয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সুযোগ পেল...

নতুন চরিত্র খুঁজতে এখনো সংগ্রাম করছেন প্রসেনজিৎ
০১ অক্টোবর ২০২৬

নতুন চরিত্র খুঁজতে এখনো সংগ্রাম করছেন প্রসেনজিৎ

কয়েকটি প্রজন্ম যার সিনেমা দেখে বড় হয়েছে, কলকাতার সেই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজে এ...

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গ...

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’

অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে