গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

২৫ বছরের বন্ধুত্বের পর গৌরীর সঙ্গে নতুন জীবনে আমির খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
২৫ বছরের বন্ধুত্বের পর গৌরীর সঙ্গে নতুন জীবনে আমির খান
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ২৫ বছরের পরিচয়, বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্পের পর অবশেষে নতুন জীবনে পা রাখছেন বলিউড সুপারস্টার আমির খান ও তার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাট। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ে আমির খানের সমুদ্রতীরবর্তী বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই জুটি।

আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে এক পরিচিতজনের মাধ্যমে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকেই বন্ধুত্বের সূচনা। তবে কর্মব্যস্ততা ও জীবনের ভিন্ন পথে এগিয়ে যাওয়ার কারণে সেই সম্পর্ক আর এগোয়নি। একসময় দুজনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বহু বছর পর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারো গৌরীর সঙ্গে যোগাযোগ শুরু করেন আমির। পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। এরপর থেকেই একে অপরের আরো কাছাকাছি আসেন তারা।

সম্পর্ক নিয়ে শুরুতে নানা গুঞ্জন থাকলেও বিষয়টি গোপন করেননি আমির খান। নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়ে তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট করপোরেট খাতে কাজ করলেও পরবর্তীতে আমির খানের প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমেও যুক্ত হন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেছেন।

দীর্ঘদিনের বন্ধুত্ব, বিচ্ছেদ ও পুনর্মিলনের পর আজ আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।

এসি/আপ্র/০৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে