গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর সুরময় জীবনের গল্প

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর সুরময় জীবনের গল্প
ছবি

সৈয়দ আব্দুল হাদী

বাংলা গানের ইতিহাসে অনন্য এক নাম সৈয়দ আব্দুল হাদী। কণ্ঠের মায়াজালে যিনি জয় করেছেন বহু প্রজন্মের শ্রোতাদের হৃদয়, অতিক্রম করেছেন সময়ের সীমানা। তার দীর্ঘ সংগীতযাত্রা, জীবনদর্শন ও শিল্পভাবনা এবার উঠে আসছে নতুন এক প্রামাণ্যচিত্রে।

‘গল্প আছে এখানে...’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এতে খোলামেলা আলাপচারিতার মাধ্যমে উঠে এসেছে সৈয়দ আব্দুল হাদীর শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতচর্চার পরিবর্তনশীল ধারা এবং একজন শিল্পী হিসেবে তার দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।

প্রামাণ্যচিত্রে আরো তুলে ধরা হয়েছে তার কালজয়ী গানের পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার ভাবনা ও প্রত্যাশা। একজন শিল্পীর সৃষ্টিশীল জীবন কীভাবে সমাজ ও আবেগের সঙ্গে মিশে যায়, সেই দিকটিও এতে গুরুত্ব পায়।

শাইখ সিরাজ বলেন, সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান মানুষের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন ও জাতির আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত। 

এই প্রামাণ্যচিত্রে তার সাফল্যের পাশাপাশি একজন শিল্পীর চিন্তা, মূল্যবোধ ও সময়কে ধারণ করার চেষ্টা করা হয়েছে।

এর আগে শাইখ সিরাজ নায়করাজ রাজ্জাকের জীবন নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।

আগামী ১ জুলাই সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে ওই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘গল্প আছে এখানেৃ’ প্রামাণ্যচিত্রটি।


সানা/ডিসি/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড
০৫ অক্টোবর ২০২৬

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার প...

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’
০৫ অক্টোবর ২০২৬

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের...

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
০৫ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে