গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ ঘিরে ফুয়াদ, মিলা ও পান্থের নতুন গান ‘কাণ্ডারি চল’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
বিশ্বকাপ ঘিরে ফুয়াদ, মিলা ও পান্থের নতুন গান ‘কাণ্ডারি চল’
ছবি

‘কাণ্ডারি চল’ গানের মিউজিক ভিডিওর ছবি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করেছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও মিলা ইসলাম। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন পান্থ কানাইসহ আরো কয়েকজন শিল্পী। নতুন এই গানের নাম ‘কাণ্ডারি চল’।

গানটি বুধবার (২৪ জুন) থেকে শিল্পীদের নিজস্ব চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ও শোনা যাবে। এতে মিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‌্যাপার ব্ল্যাক জ্যাং।

গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় এবং ব্ল্যাক জ্যাং। এতে ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে লোকসংগীতের সুর, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সংগীত, র‌্যাপ এবং সাধারণ মানুষের কোলাহল মিলিয়ে এক বৈচিত্র্যময় সাউন্ডস্কেপ তৈরি করা হয়েছে।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে একসময় জনপ্রিয় হওয়া ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মিলা ইসলাম।

দীর্ঘদিন পর ফুয়াদের সঙ্গে নতুন এই কাজ নিয়ে মিলা বলেন, বহু বছর পর আবার একসঙ্গে কাজ করা তার জন্য বিশেষ অনুভূতির। তার ভাষায়, ফুয়াদের সঙ্গে করা গানগুলোই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। ‘কাণ্ডারি চল’ গানটি শুধু ফুটবলকে নয়, মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা ও আনন্দকে ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। 


সানা/ডিসি/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গ...

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’

অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি।...

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার

রাইড শেয়ারিংয়ের এক চালকের বিরুদ্ধে অশালীন আচরণ ও হেনস্তার অভিযোগ তুলেছেন গায়িকা ও গীতিকার শ্রিয়া রাও...

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

উপস্থাপনায় ব্যস্ততা, অভিনয়ে বেছে বেছে কাজ আর বিজ্ঞাপনে সরব উপস্থিতি- সব মিলিয়ে নিজের আলাদা একটি জায়গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে