গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৫ এএম ২০২৬
সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
ছবি

ছবি সংগৃহীত

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট্রিক্যাল প্রদর্শনী শেষ করে সিনেমাটি আয় করেছে ৪ লাখ ৫০ হাজার ৩৭৬ মার্কিন ডলার। বাংলাদেশি সিনেমার জন্য এই আয় নতুন রেকর্ড। 

এর মাধ্যমে এর আগে ‘হাওয়া’ সিনেমার ৩ লাখ ৫৮ হাজার ডলারের রেকর্ড ভেঙে দেশের বাইরে সর্বাধিক আয় করা বাংলাদেশি সিনেমার তকমা পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হলিউড ডমেস্টিক বক্স অফিসে ৪ লাখ ডলার পার করার পর এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ৫০ হাজার ডলারের মাইলফলকও স্পর্শ করেছে ‘বনলতা এক্সপ্রেস’।


জানা গেছে, কানাডার ১০টি থিয়েটার থেকে সিনেমাটির আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৩১২ কানাডিয়ান ডলার। আর যুক্তরাষ্ট্রের ৫০টি থিয়েটার থেকে এসেছে ২ লাখ ৪৯ হাজার ৬৪ মার্কিন ডলার। 

সবচেয়ে বেশি আয় এসেছে কানাডার টরন্টো শহর থেকে। মাত্র দুটি থিয়েটার থেকে সেখানে আয় হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ ডলার। এছাড়া নিউ ইয়র্ক সিটি থেকে এসেছে ৬৭ হাজার ৫৬১ ডলার। 

বিশেষভাবে আলোচনায় এসেছে টরন্টোর ‘সিনেপ্লেক্স এগলিন্টন টাউন সেন্টার’ থিয়েটার। একক থিয়েটার হিসেবে এটি আয় করেছে ৯২ হাজার ৩৩১ ডলার, যা উত্তর আমেরিকায় কোনো বাংলাদেশি সিনেমার সর্বোচ্চ একক-থিয়েটার আয়। 

এর আগে এই রেকর্ড ছিলো শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার দখলে। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছিলো ৭৩ হাজার ডলার। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দেশ-বিদেশে দর্শকদের ব্যাপক সাড়া পায়। 

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন।

 

ডিসি/আপ্র/১৮/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে