গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৬:১০ এএম ২০২৬
আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনেত্রী সারা আলি খানের নাম। ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে রাজকীয় অভিষেকের পর যেমন কুড়িয়েছেন প্রশংসা, তেমনই নানা সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন চর্চার কেন্দ্রে। একাধিক সহ-অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে কথা বলেছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করতে চান না তিনি। বরং জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ ভেবেচিন্তে এগোনোই বুদ্ধিমানের কাজ।

 


তার কথায়, ‘আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া অনেক ভালো। 

 

আমি এখন নিজের জীবন নিয়ে অত্যন্ত সুখে আছি।’ আপাতত মনের মতো কাউকে খুঁজছেন না সাইফ-কন্যা। তার পুরো মনোযোগ এখন নিজের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের গ্রাফকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। 

জীবনে ইতিবাচক মানসিকতা ধরে রাখাকে ভীষণ গুরুত্ব দেন এই অভিনেত্রী।  

তিনি মনে করেন, সম্পর্কে ‘ব্যক্তিগত স্বাধীনতা’ থাকাটা সবচেয়ে জরুরি। 

 

তাই ভবিষ্যতে যার সঙ্গেই জীবন কাটান না কেন, তার ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাকে প্রভাবিত করার কোনো চেষ্টা তিনি করবেন না।
 

ডিসি/আপ্র/১৮/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল
০৭ অক্টোবর ২০২৬

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল

সংগীতজীবনের শুরুর দিকেই জনপ্রিয়তার পাশাপাশি বিপুল অর্থ উপার্জনের সুযোগ পেয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল...

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই