গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক দাবি সুবাহ’র

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৯:৩৬ এএম ২০২৬
স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক দাবি সুবাহ’র
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

পোস্টে সুবাহ দাবি করেন, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন।

তার ভাষ্য অনুযায়ী, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরো কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেওয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

সুবাহ আরো জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।

সুবাহ দাবি করেন, তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্যে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে