গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেনু

আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ২৩:১৫ এএম ২০২৬
আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা
ছবি

আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা

আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ২০১০ সালের বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ যেমন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক তেমনি ২০২৬ ফিফা বিশ্বকাপেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীত তারকা। 

 

শাকিরা ঘোষণা দিয়েছেন,ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল টাইটেল ট্র্যাক ‘দাই দাই’ মুক্তি পাবে আগামী ১৪ মে। বৃহস্পতিবার (৭ মে) নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ৩০ সেকেন্ডের একটি টিজারে দেখা যায়, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। 

 

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ২০ লাখ লাইক পড়ে, যা ভক্তদের উচ্ছ্বাসেরই প্রমাণ। 

১৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ৪৯ বছর বয়সী এই শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

 

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর তার আগেই ‘দাই দাই’ দিয়ে আবারও ফুটবল উন্মাদনায় নতুন সুর যোগ করতে প্রস্তুত শাকিরা। মিড ডে

 

ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চিকিৎসার জন্য ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, দিলেন নিরাপদ সড়কের বার্তা
১২ আগস্ট ২০২৬

চিকিৎসার জন্য ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, দিলেন নিরাপদ সড়কের বার্তা

চিকিৎসার জন্য আবারো লন্ডনের পথে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’...

বলিউডের নায়িকাদের অজানা পেশার গল্প
১২ আগস্ট ২০২৬

বলিউডের নায়িকাদের অজানা পেশার গল্প

বলিউডের পর্দায় যাদের দেখে দর্শক অভ্যস্ত, তাদের অনেকেরই ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একেবারে ভিন্ন জগতে।...

কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
১২ আগস্ট ২০২৬

কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী

‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দ...

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার
১২ আগস্ট ২০২৬

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার

একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই