গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৯তম টেকে ইতিহাস গড়া সুবীর নন্দীর গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
৩৯তম টেকে ইতিহাস গড়া সুবীর নন্দীর গান
ছবি

ছবি সংগৃহীত

বাংলা সংগীতের কিংবদন্তি সুবীর নন্দী-র জন্মদিনে আবারো আলোচনায় এসেছে তার অমর গান ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। শ্রোতাপ্রিয় এই গানটির পেছনে রয়েছে অসাধারণ অধ্যবসায় আর সংগ্রামের গল্প।

মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে শিল্পী নিজেই জানিয়েছিলেন, উসিলা সিনেমার এই গানটি রেকর্ড করতে তাকে টানা ৩৯ বার চেষ্টা করতে হয়েছিল।

সে সময়ের রেকর্ডিং প্রযুক্তি ছিল সীমিত। পুরো গান এক টেকেই নিখুঁতভাবে গাইতে হতো। সামান্য ভুল, শ্বাসের অসামঞ্জস্য বা আবেগের ঘাটতি থাকলেই আবার শুরু করতে হতো একেবারে শুরু থেকে।

সকাল ১০টা থেকে রেকর্ডিং শুরু হলেও বারবার ব্যর্থ হচ্ছিলেন সুবীর নন্দী। ৩৮ বার চেষ্টার পর রেকর্ডিং সংশ্লিষ্ট একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছেলেটা তো মারা যাবে।” এরপর সিদ্ধান্ত হয়, আর মাত্র একবার চেষ্টা করা হবে।

সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা স্মরণ করে সুবীর নন্দী বলেছিলেন, তাকে বলা হয়েছিল— “তোমার মতো করে গাও।” এরপর নতুন সাহস নিয়ে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়ান তিনি। অবশেষে ৩৯তম টেকেই সফলভাবে সম্পন্ন হয় রেকর্ডিং।

পরে গানটি বাংলা সংগীতের ইতিহাসে এক অনন্য উচ্চতা অর্জন করে। আজও সমান আবেগ নিয়ে গানটি শোনেন ও গেয়ে থাকেন সংগীতপ্রেমীরা।

গানটির গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু এবং সুরকার আলী হোসেন।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই