গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’
ছবি

নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’

ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তার দীর্ঘদিনের শ্রম ও পরিকল্পনার ফসল ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার শুটিং সম্প্রতি শুরু হয়েছে। ঢাকার ২০টি বৈচিত্র্যময় লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
প্রায় ছয় বছর ধরে চিত্রনাট্য এবং আনুষঙ্গিক গবেষণার পর এই প্রজেক্টটি এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে। সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে একজন বাইক রাইডারের জীবনযুদ্ধ, ব্যক্তিগত স্বপ্ন ও প্রতিকূলতাকে কেন্দ্র করে। নুহাশ হুমায়ূনের মতে, এটি কেবল একজন চালকের গল্প নয় বরং এর মাধ্যমে সমসাময়িক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের সামাজিক সংগ্রামের চিত্র প্রতিফলিত হবে।
ওই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে কারা অভিনয় করছেন সে বিষয়টি এখনো গোপন রাখতে চান নির্মাতা। পুরো কাজ সম্পন্ন করার আগে অভিনয়শিল্পীদের নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে নুহাশ বলেন, “আমরা টানা শুটিং শেষ করতে চাই। এরপর ধীরে ধীরে সবাইকে পরিচয় করিয়ে দেব।”
নির্মাণ শুরুর আগেই বৈশ্বিক পর্যায়ে বেশ সমাদৃত হয়েছে এই সিনেমাটি। ২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে বড় অংকের অনুদান পাওয়ার পাশাপাশি ভারতের ‘ফিল্ম বাজার’, কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো থেকে এটি বিভিন্ন সময়ে প্রশংসা ও সহযোগিতা অর্জন করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘গুপী বাঘা’র অধীনে নির্মাণাধীন সিনেমাটির শুটিং চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, তার পরপরই শুরু হবে সম্পাদনার কাজ।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
০৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কে...

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
০৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’।...

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে