শাহনেওয়াজ কবির ইমন
সঘন মেঘলা মনে জমে থাকা,
এক প্রহরের বৃষ্টি।
নীলাদ্রি আঘাতে পড়বে ঝরে,
হবে যে অনা সৃষ্টি।
হাতরে বেড়ায় স্মৃতির পাতা;
চিলেকোঠার গল্প।
রাত বিরেতে একলা কাঁদায়,
দোঁহে’র বোনা কল্প।
মেঘলা আকাশ ভাবতে শেখায়,
মন খারাপের কথা।
গলায় তাপস ঢালছে বিষাদ,
উদাস দুপুর বেলা।
আকাশ ফুঁড়ে ঝরে যে বৃষ্টি ধারা,
শোনাতে নীল কাব্যখানা।
বেহাগ সুরের মূর্ছনাতে ঠাসা,
যোগ বিয়োগের ব্যথা।
বন মোরগের উচ্চস্বরের ডাক
বিলীন হবে ঠিকই।
বুঝবে না কেউ জল্লাদ সময়
ডাক পাঠাবে ঠিকই।
তবু যে আকাশ কাঁদবে আপন মনে;
নীল তারাদের ছেড়ে।
ঝরবে পরে দুবলা ঘাসের চরে-
ফুল ফোটানোর ছলে।
দেখবে না তো কেউ মেঘের জ্বালা;
ফুটবে শুধু কামিনী।
‘তাহার খবর কী কেউ রাখে না?’
সুধায়, কালো যামিনী।
কেএমএএ/আপ্র/২৩.১০.২০২৬