গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

এনসিপির কমিটিতে ‘ছাগলচোর-ল্যাপটপ চোর’ রেখেছে দলটি: রাশেদ খাঁন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৭ এএম ২০২৬
এনসিপির কমিটিতে ‘ছাগলচোর-ল্যাপটপ চোর’ রেখেছে দলটি: রাশেদ খাঁন
ছবি

রাশেদ খাঁন -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে ‘ছাগলচোর’, ‘ল্যাপটপ চোর’ এবং নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের শীর্ষ পদে বসানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, জামায়াতে ইসলামী যাঁদের গুরুত্বপূর্ণ পদে রাখতে চায়নি, তাঁদের এনসিপির কমিটিতে কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধী দলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণ ‘পতিত অপশক্তিকে’ মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

এনসিপির নতুন কমিটির সমালোচনা করে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে। যারা সারাদিন গণতন্ত্রের বুলি আওড়ায় ও বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারা একটি কাউন্সিল পর্যন্ত করে কমিটি দিতে পারল না, এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে?”

এভাবে কাউন্সিল ছাড়াই কমিটি গঠনের মধ্য দিয়ে দলটির সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব কুক্ষিগত করার প্রবণতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির নতুন কমিটি জামায়াতের অনুমোদনে হয়েছে দাবি করে রাশেদ খাঁন বলেন, “জামায়াত যাদের গুরুত্বপূর্ণ পদে চায়নি, কমিটিতে তাদের কম গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বিশেষ করে এনসিপির মধ্যে যারা স্বতন্ত্র রাজনীতির স্বপ্ন দেখেন বা জামায়াতবিরোধী, তাদের পদাবনতি হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “ছাগল চোর, ল্যাপটপ চোর, নারী ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে আসীন করা হয়েছে।”

কিছু আসন ও আসনপ্রতি নির্বাচনি খরচের বিনিময়ে এনসিপি পুরোপুরি জামায়াতের কাছে ‘বিক্রি হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, দলটিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না।

এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি বা সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি থাকার সুযোগ নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের বর্তমান মেয়াদই শেষ মেয়াদ কি না। নতুন বন্দোবস্তের নামে দলটি ‘নতুন ভণ্ডবস্তের’ পথে এগোবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদের আচরণে অপশক্তির ‘দুঃসাহস’: অন্য স্ট্যাটাসে রাশেদ খাঁন অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণের সুযোগ নিচ্ছে ‘পতিত অপশক্তি’। উদাহরণ হিসেবে ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক যুবকের ‘একটিমাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্যের কথা তুলে ধরেন তিনি।

বিরোধী দলের জনসভা ও আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের আমলে গুম-খুন এবং সেসব ঘটনার বিচার নিয়ে আলোচনা হয় না দাবি করে রাশেদ খাঁন বলেন, “উল্টো গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির। জামায়াত ও এনসিপি এমন বয়ান দাঁড় করাচ্ছে, যেন আট মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের ১৬ বছরের শাসনকে হার মানিয়েছে। তাদের মিথ্যাচার ও অপবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী ও তার পরিবার। আওয়ামী লীগ আমলে গুম হওয়া এবং মামলা-হামলার শিকার নেতারাও বাদ যাচ্ছেন না।”

জুলাই অভ্যুত্থানে বিএনপির অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “৫ আগস্টের আগে যারা রাজপথে নামেননি বা অল্প সময় আন্দোলনে অংশ নিয়ে প্রচারের সুযোগ নিয়েছেন, তাদের বক্তব্য দেখে মনে হচ্ছে বিগত ১৬ বছর শুধু তারাই সংগ্রাম করেছেন।”

রাশেদ খাঁনের ভাষ্য, বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের তুলনায় অন্য দলগুলোর ভূমিকা ছিল খুবই সামান্য। অথচ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আন্দোলন-সংগ্রামের ইতিহাস বিএনপিকে অন্যদের কাছ থেকে জানতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে
২৩ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে

পাবনা জেলা সদরে আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার...

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে
২৩ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতি হামলার নিন্দা, আহত দুই বাংলাদেশি হাসপাতালে

সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির দাম্মামের বাদশ...

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি
২৩ অক্টোবর ২০২৬

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইতা...

সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি
২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবের কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি

সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে