গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, ভর্তি দুজন

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
গাজীপুরে বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, ভর্তি দুজন
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুর সদর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর দুজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), তাদের সন্তান সোহাদ (৪) ও সায়ান (৫)। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান তারা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিন প্রধানের ১ শতাংশ পুড়ে গেছে।

তিনি জানান, দগ্ধ চারজনের মধ্যে মা সেলিনা আক্তার ও বড় ছেলে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অপর দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৩/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং
২৩ অক্টোবর ২০২৬

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ অব্যাহত থাকায় রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং বাতিল হতে...

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অ...

শ্রীপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ ও চারা বিতরণ
২৩ অক্টোবর ২০২৬

শ্রীপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ ও চারা বিতরণ

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে বিনামূল্যে চিকিৎসাস...

লক্ষ্মীপুরে ৫৭ সার ডিলারের ৪৫ জন বিএনপি নেতাকর্মী
২৩ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ৫৭ সার ডিলারের ৪৫ জন বিএনপি নেতাকর্মী

লক্ষ্মীপুরের ছয় উপজেলায় সার ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে