গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

কবিতা===

চিত্রিত অবক্ষয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
চিত্রিত অবক্ষয়
ছবি

ছবি সংগৃহীত

আমেনা তাওসিরাত

পুনরাবৃত্ত মোটিফ,
সমুদ্রপ্রাচীন অবজ্ঞা।
সংহত প্রাসাদের কদর্যতম কক্ষে
মরণোন্মুখ যৌবন।

স্পর্শাতীত শ্রদ্ধার্ঘ্যে
তরঙ্গায়িত লোভ আর অদূরদর্শী আগ্রাসন।
আঁধারের মেষ আর
উপসাগরীয় আচ্ছন্নতায়
বিদুষী পুরোহিতার প্রত্যাদেশে-

নিঃসীম সংগীত।
লবণের শয্যায় প্রেম হয়েছিল।
শণের লিনেনে পরাক্রমশালী নয়,
পতিত দেবদূত।

পুনঃপ্রবর্তিত নিস্তব্ধতায়
অন্তিম সমর্পণ।
পূর্ণদৈর্ঘ্য অবসন্নতায়
মধ্যযুগীয় লিঙ্গ।

শিকারি যাজকেরা সহসাই আসেনি।
উচ্ছিষ্ট ফেলে বিবর্ণ শাসক চলে যায়।
রাষ্ট্রযন্ত্রে চূড়ান্ত বলে কিছু নেই।

কেএমএএ/আপ্র/২৩.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবনের বিভিন্ন সংকট ও কষ্ট
২৩ অক্টোবর ২০২৬

শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবনের বিভিন্ন সংকট ও কষ্ট

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি===

এক প্রহরের বৃষ্টি
২৩ অক্টোবর ২০২৬

এক প্রহরের বৃষ্টি

কবিতা===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে