গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:১০ এএম ২০২৬
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন
ছবি

ছবি সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

ডালিয়া নওশীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার খালাতো বোন গুণী সঙ্গীতশিল্পী সাদিয়া আফরীন মল্লিক।

তিনি গণমাধ্যমকে বলেন জানান, সঙ্গীত অন্তপ্রাণ মানুষ ছিলেন ডালিয়া আপা। ৭০ পার করলেও তিনি সুযোগ পেলেই মঞ্চ ও টেলিভিশনে গাইতেন। নিয়মিত কণ্ঠের চর্চা করতেন। ক্যান্সারজয়ী এই শিল্পী জীবনের শেষ কয়েকটা বছর লিভারের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন ভালো, আবার খারাপ হয়ে পড়ত শরীর। অবশেষে জীবনযুদ্ধে পরাজয় বরণ করে আজ অজস্র ভক্ত-শ্রোতা ও আপনজনদের কাঁদিয়ে বিদায় নিলেন তিনি।

ডালিয়া নওশীনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারি, ফারহিন খান জয়িতাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে প্রয়াত শিল্পীকে স্মরণ করেছেন।

ডালিয়া নওশীন ১৯৫৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাজহারুল ইসলাম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি যার কাছ থেকে তিনি সঙ্গীতের অনুপ্রেরণা লাভ করেন। ডালিয়া মাত্র পাঁচ বছর বয়সে কিংবদন্তি শিল্পী সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে দীক্ষা নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সঙ্গীতের উপর পাঁচ বছর মেয়াদী শিক্ষা গ্রহণ করেন। ভারতের বিখ্যাত গুরুদের কাছেও সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলেন ডালিয়া।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গঠিত ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগদান করে কণ্ঠযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামক গীতিনাট্যে গাইলেও পরে এই গীতিনাট্যের নাম পরিবর্তন করে ‘মুক্তির গান’ নাম দেওয়া হয়। নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে স্বাধীন বাংলাদেশের পক্ষে সঙ্গীত পরিবেশন করার পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন।

তিনি ভারতের বর্ধমানে অবস্থিত অন্তর সংগীত মহাবিদ্যালয় এবং চন্ডীগরের প্রাচীন কলা কেন্দ্র থেকে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে ‘সঙ্গীত বিশারদ’ উপাধি লাভ করেন। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
২১ নভেম্বর ২০২৬

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাড়ির...

দুই বছর পর মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিক
২১ নভেম্বর ২০২৬

দুই বছর পর মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিক

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারো মঞ্চে ফিরছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। আগামী ১১ ড...

জ্যোতিকা জ্যোতির পর এবার ডিবির হেফাজতে অভিনেতা তমাল
২০ নভেম্বর ২০২৬

জ্যোতিকা জ্যোতির পর এবার ডিবির হেফাজতে অভিনেতা তমাল

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্...

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে