গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৯ এএম ২০২৬
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
ছবি

ছবি সংগৃহীত

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। খবরটি আনন্দবাজার পত্রিকাকে নিশ্চিত করেছেন রাহুলের সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল রবিবার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন দিঘার তালসারি সৈকতে।


দৃশ্যের দরকারে সৈকত থেকে পানিতে নামেন তিনি। সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা উদ্ধার করেন। চোরাবালিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক ধারণা।


দিঘা হাসপাতালে অভিনেতাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে জানানো হয়।

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রবিবার সকালে ধারাবাহিকের সবাই দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। 

ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’


ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল। 

ভাবা যাচ্ছে না’- যোগ করলেন রাহুলের সহশিল্পী।

টলিউড আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে রাহুল সৈকত থেকে সমুদ্রে নামেন। তিনি বলেন, ‘‘হয় ও সাঁতার জানতো না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’।

 যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”

 

ডিসি/আপ্র/২৯/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যা...

আবার একসঙ্গে শিমুল-লামিমা
২৮ সেপ্টেম্বর ২০২৬

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল...

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে