গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু, যা বলছেন তারকারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩৬ এএম ২০২৬
পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু, যা বলছেন তারকারা
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত শিয়াদের মসজিদ ইমামবাড়া খাদিজা আল-কুবরায় শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। ইসলামাবাদ জেলা প্রশাসনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শোক, নিন্দা ও প্রার্থনার বার্তা জানাতে শুরু করেন শোবিজ অঙ্গনের তারকারা।

অভিনেত্রী নাদিয়া জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নিহতদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

অভিনেতা ওসমান খালিদ বাটও নিহত ও আহতদের জন্য দোয়া জানান। তবে তিনি একই সঙ্গে বলেন, শুধু প্রার্থনা যথেষ্ট নয়, এই ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

রেডিও উপস্থাপক আনুশে আশরাফও নাদিয়া জামিলের মতোই নিহতদের জন্য দয়া ও রহমত কামনা করে বার্তা দিয়েছেন।

অভিনেত্রী হুমাইমা মালিক এক পোস্টে জানান, যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সঙ্গে তার হৃদয় রয়েছে। তিনি আহতদের সুস্থতার জন্য এবং দেশের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।

এ ছাড়া অভিনেত্রী আইমান খান ও সংগীতশিল্পী আননূরাল খালিদসহ আরো কয়েকজন তারকা বিস্ফোরণের খবর শেয়ার করে আহতদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছেন।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকী জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক আলামতে এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণস্থল পুরোপুরি ঘিরে রাখা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে রাজধানীর পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এদিকে পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরের পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

উল্লেখ্য, এর তিন মাস আগেই ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।

এসি/আপ্র/০৭/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে