গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৭ এএম ২০২৬
১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
ছবি

ছবি সংগৃহীথ

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে আসছেন শাহরুখ-কারিনা। 

ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা। 

প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। 

শোনা যাচ্ছে, এই গানটি গাইছেন আন্তর্জাতিক এক শিল্পী। তিনি কে? সেটা এখনো জানা যায়নি। 

তবে গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন এড শিরান। যিনি এই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় সংগীত তারকাদের একজন। 

মজার বিষয় হলো, ‘ড্যাডি কুল’ গানে কারিনার সঙ্গে শাহরুখকে একেবারে নতুন রূপে দেখা যাবে। 

এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। দর্শক-ভক্তরাও অপেক্ষায় আছেন, ২ নভেম্বর থেকে ‘কিং’-এর প্রচারণা শুরু হবে ভেবে। 

সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল
০৬ অক্টোবর ২০২৬

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল

কিছুদিন আগেই অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। রাকুল এবং তার স্বামী জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে