গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০০ এএম ২০২৬
ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
ছবি

ছবি সংগৃহীত

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘চেকআউট’। 

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, একজন কনটেন্ট ক্রিয়েটর ভিউ কিংবা অনলাইনের লাইমলাইটে টিকে থাকার প্রতিযোগিতায় কতটা পথ যেতে পারেন সেই গল্পই দেখানো হয়েছে ‘চেকআউট’ এই নাটকে। 

নাটকটি গত বৃহস্পতিবার থেকে প্রচারে এসেছে। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নাটকে প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম।


‘চেকআউট’-এর গল্পের মূল চরিত্র দুই কনটেন্ট ক্রিয়েটর। 

ভার্চুয়াল দুনিয়ায় নিজেদের দর্শক সংখ্যা বাড়াতে ও আলোচনায় থাকতে তারা এক অভিনব ও ঝুঁকির পথ বেছে নেন। ক্যামেরার সামনে লাইক-ফলোয়ার পাওয়ার উদ্দেশে তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও প্রভাব ফেলতে শুরু করে এবং তৈরি হয় অনাকাঙ্ক্ষিত জটিলতা। 

ভার্চুয়াল জগতের এই মেকি সম্পর্ক আর ক্যামেরার পেছনের আসল জীবনের মানসিক টানাপোড়েন শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে দাঁড় করায়, তাই তুলে ধরা হয়েছে এই নাটকে। বঙ্গের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “আজকের তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তবতা এবং ভাইরাল হওয়ার দৌড়ের পেছনের গল্প নিয়েই ‘চেকআউট’। 

শিমুল ও লামিমার চমৎকার রসায়ন আর স্বাধীনের নির্মাণে দর্শক সমসাময়িক জীবনের একটি বাস্তব ও বিনোদনমূলক গল্প দেখতে পাবেন।”

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল
০৬ অক্টোবর ২০২৬

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল

কিছুদিন আগেই অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। রাকুল এবং তার স্বামী জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে