গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২০ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগেই অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। রাকুল এবং তার স্বামী জ্যাকি ভাগনানির বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগে তারকা দম্পতিদের প্রায় ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দপ্তর। 

তারকা দম্পতিদের প্রযোজনা সংস্থার একাধিক নথি এবং আর্থিক লেনদেন সম্পর্কিত সমস্ত নথি নাকি খতিয়ে দেখেছে আয়কর দপ্তর। গত ২৮ সেপ্টেম্বর এই খবরটি হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এবং তারপর রাকুল ও জ্যাকিকে নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয় সর্বত্র। এবার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।


ইতিমধ্যে সংবাদমাধ্যমে যা যা দেখানো হয়েছে তার সব ভুয়ো বলে দাবি করে অভিনেত্রী লেখেন, কোনরকম যাচাই না করে যেভাবে মূল ধারার গণমাধ্যম একটি সংবাদকে প্রচার করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। 

এই তল্লাশিটি আমাকে নিয়ে ছিল না। অভিনেত্রী আরও লেখেন, আমি একজন সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। এই বলিউডে আমার কোন গডফাদার ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। 

সমস্ত নিয়ম মেনে ২০ বছর থেকে কর পরিশোধ করি আমি। 

 

সবশেষে তিনি লেখেন, আমাদের প্রোডাকশন হাউস কোনভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। আমাদের দেশে-বিদেশে কোথাও কোন বেআইনি সম্পত্তি নেই।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে