গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান, গোপন বৈঠকের কারণ কী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৩৫ এএম ২০২৬
হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান, গোপন বৈঠকের কারণ কী
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগেই প্লেব্যাক গান থেকে অরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। সেই ঘোষণার পেছনে বিভিন্ন কারণ ঘিরে শুরু হয় জল্পনা-বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া পর্যন্ত! যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি অরিজিৎ। এরই মধ্যে নতুন করে আলোচনায় এলেন তিনি, কারণ তার জিয়াগঞ্জের বাড়িতে দেখা গেল বলিউড অভিনেতা আমির খানকে।

রোববার রাতে কলকাতায় পৌঁছান আমির খান। বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেখান থেকে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যান তিনি-যেখানে অরিজিৎ সিংয়ের বাড়ি। এই হঠাৎ সফর ঘিরেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা।

কেন অরিজিতের সঙ্গে দেখা করতে গেলেন আমির? এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে দুই তারকার পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠা বরাবরই আলোচিত। আমির যেমন বেছে বেছে ছবিতে কাজ করেন, তেমনি অরিজিৎও নিজের গানে নিখুঁত মান বজায় রাখার জন্য পরিচিত। জনপ্রিয়তার শিখরে থাকলেও প্রচারের আলো থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ এই গায়ক।

অতীতেও আমির খানের ছবিতে অরিজিতের কণ্ঠ শোনা গেছে একাধিকবার। আবেগঘন গায়কী আর সংযমী উপস্থাপনা-এই দুইয়ের মেলবন্ধন দর্শক-শ্রোতাদের মন ছুঁয়েছে বারবার। ফলে তাদের এই পেশাগত সমঝোতা নতুন কিছু নয়।

শোনা যাচ্ছে, আমির খানের আসন্ন একটি সিনেমার জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠে বিশেষ একটি গান ভাবা হয়েছিল। কিন্তু প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সেই সম্ভাবনায় প্রশ্ন তুলেছে। তাই অনেকের ধারণা, এই সিদ্ধান্ত নিয়েই হয়তো দুজনের মধ্যে আলোচনা হয়েছে জিয়াগঞ্জে।

এছাড়া সাম্প্রতিক সময়ে অরিজিৎ পরিচালনার দিকেও মন দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। সেই সংক্রান্ত কোনো প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান করছেন অনেকে। তবে এসবই এখন জল্পনার পর্যায়ে। অরিজিৎ বা আমির-কেউই এখনো এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

সব মিলিয়ে, দুই পারফেকশনিস্টের এই গোপন বৈঠক ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। এখন অপেক্ষা, আসল কারণ জানার।

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে