গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
উপন্যাসের গল্পের চরিত্রে মৌ
ছবি

ছবি সংগৃহীত

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। এতে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। 

চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। নাটকটিতে মৌয়ের পাশাপাশি ‘শঙ্খ’ ও ‘সকাল’ নামে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। 

এছাড়া বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়েছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।


নতুন এ নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, গল্প ও চরিত্রের বৈচিত্র্েযর কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। 

নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে, তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। সহশিল্পী আহসান হাবিব নাসিম জানান, অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন এবং এই নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে। 

 

আরেক অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর জানান, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

ডিসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’
০৩ অক্টোবর ২০২৬

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। তাতেই...

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা
০৩ অক্টোবর ২০২৬

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী...

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
০৩ অক্টোবর ২০২৬

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

প্রেক্ষাগৃহে উঠতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গেল শুক্রবার (২ অক...

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ
০৩ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে