গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২৮ এএম ২০২৬
জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান
ছবি

ছবি সংগৃহীত

দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমসের জন্মদিন ছিল ২ অক্টোবর। বিশেষ এই দিনে প্রিয় শিল্পীকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়েছেন সহকর্মী ও সংগীতশিল্পীরা। জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেমসকে ‘বাংলা ব্যান্ড সংগীতের এক বিশাল বটবৃক্ষ’ হিসেবে উল্লেখ করেন হাসান। তিনি লেখেন, ‘আমাদের দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি এবং আমাদের সবার প্রিয় জেমস ভাইকে ‘আর্ক’ ব্যান্ডের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’

নব্বইয়ের দশকের স্মৃতিচারণ

জেমসের সঙ্গে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করে হাসান বলেন, নব্বইয়ের দশকের সোনালি দিনগুলো থেকে আজ পর্যন্ত একই মঞ্চে গান গাইতে পারা এবং বাংলা রক সংগীতের দীর্ঘ পথচলা ভাগ করে নেওয়া তার জন্য আনন্দ ও গর্বের।

নব্বইয়ের দশকের স্মৃতির কথা বলতে গিয়ে হাসান লেখেন, ‘সেই যে আমরা একসাথে মিশ্র অ্যালবামের রেকর্ডিং করতাম, কনসার্টের পেছনের মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম, আর একের পর এক অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতাম—সেই স্মৃতিগুলো আমার জীবনের অন্যতম সেরা সম্পদ।’

তিনি আরো লেখেন, ‘আপনার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সেই উন্মাদনা আজও আমার মনে ঠিক আগের মতোই তাজা হয়ে আছে।’

‘রকের মশাল জ্বালিয়ে রেখেছেন’

জেমসের সংগীতজীবনের প্রশংসা করে হাসান আরো লেখেন, ‘আপনি শুধু একজন কিংবদন্তি শিল্পীই নন, আপনি আমাদের বাংলা ব্যান্ড সংগীতের এক বিশাল বটবৃক্ষ। শত প্রতিকূলতার মাঝেও যেভাবে আপনি রকের মশালটিকে জ্বালিয়ে রেখেছেন, তা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।’

সবশেষে জেমসের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে হাসান লেখেন, ‘দোয়া করি সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন, সবসময় সুস্থ ও হাসিখুশি রাখুন। আপনার কণ্ঠের সেই চেনা জাদু এভাবেই আরো বহু বছর থাকুক।’

জেমসের জন্মদিনে হাসানের এই আবেগঘন শুভেচ্ছাবার্তা ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন
১৮ নভেম্বর ২০২৬

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দি...

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?
১৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতি...

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে...

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
১৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই