গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৩০ এএম ২০২৬
নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
ছবি

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের এই জমকালো আয়োজন। 

 

মাঝে এক এক সিজনের বিরতির পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ এই আয়োজনটি আবারও শুরু হচ্ছে ‘শো টাইম’ প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী  সাফওয়াত গণির সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির। এই অ্যাওয়ার্ডে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার তারকা শিল্পীদের অংশগ্রহণ থাকছে। 

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা একঝাঁক শিল্পীর হাতে এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা তুলে দেওয়া হবে। 

তবে কারা এবার সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন। এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের উপস্থিতি থাকছে। 

 

অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ আরও অনেকের। সংগীতাঙ্গন থেকেও থাকছেন জনপ্রিয় শিল্পীরা। তালিকায় রয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনা’সহ আরও অনেকে। 

অনুষ্ঠানে তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

 


বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। 

এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের ভাষ্য, বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। তাদের দাবি, ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এর এবারের আসরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় তারকার অংশগ্রহণ থাকছে। 

 

আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই প্রবাসের মাটিতে।


ঢালিউড অ্যাওয়ার্ডের আরেক আয়োজক চৌধুরী সাফওয়াত গণি জানান, ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের কাছে শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় ; এটি আমাদের দেশের শিল্প, সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঝে এক বছর এই আয়োজনটি হয়নি কিছু কারণে। সেই বিরতির পর আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আবারও ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছি। 

চৌধুরী সাফওয়াত গণি বলেন, এবারের আসরে কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। পাশাপাশি শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ পরিবেশনা, যা প্রবাসী দর্শকদের জন্য আয়োজনটিকে আরও উপভোগ্য করে তুলবে। 

 

আমরা প্রত্যাশা, বাংলাদেশি চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতির তারকাদের সরাসরি অংশগ্রহণে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির একটি বড় মিলনমেলায় পরিণত হবে।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
১১ অক্টোবর ২০২৬

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযো...

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে