গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৪ এএম ২০২৬
ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
ছবি

ছবি সংগৃহীত

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে নির্মিত এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। 

 

এরপর নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবেও উত্তর আমেরিকার প্রিমিয়ার হয়েছে ছবিটির। 

এর আগে ‘নো আদার ল্যান্ড’ প্রামাণ্যচিত্রের সহ-নির্মাতা হিসেবে অস্কার জিতেছিলেন ইউভাল ও র‌্যাচেল। এবার ‘নাজা’য় তারা গাজায় বোমা হামলা ও বেসামরিক মানুষের প্রাণহানির পেছনে থাকা সামরিক ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেছেন। 

ছবিটিতে ইসরায়েলি সেনা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ২৪ জনের বেনামি সাক্ষাৎকারও রয়েছে। ছবিটি নির্মাণের কারণ ব্যাখ্যা করে নির্মাতারা জানিয়েছেন, ইসরায়েলি নির্মাতা ও সাংবাদিক হিসেবে নিজেদের অবস্থান ব্যবহার করে গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির পেছনে থাকা ব্যবস্থাগুলো নিয়ে প্রশ্ন তোলাকে তারা নিজেদের দায়িত্ব মনে করেছেন। 

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চলা এই কাজের মাধ্যমে তারা শুধু প্রকাশ্য বক্তব্য নয়, নীরবতার বিষয়টিও সামনে আনতে চেয়েছেন।


নিউইয়র্কে ছবিটির প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে আলোচনায় ইউভাল আব্রাহাম বলেন, যুক্তরাষ্ট্রে ছবিটি দেখানোর পেছনে রাজনৈতিক আলোচনা তৈরি করাও তাদের অন্যতম উদ্দেশ্য। 

তার দাবি, গাজায় যে ঘটনাগুলো নিয়ে ছবিতে কথা বলা হয়েছে, সেগুলো এখনো চলমান এবং যুক্তরাষ্ট্রও বিভিন্নভাবে সেই ব্যবস্থাকে সমর্থন ও অর্থায়ন করছে। 

ইসরায়েলি সরকারের পক্ষ থেকেও ছবিটি নিয়ে তীব্র সমালোচনা এসেছে। 

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছবিটিকে ইহুদিবিদ্বেষী উসকানির সঙ্গে যুক্ত করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকিও দিয়েছেন। নির্মাতারা অবশ্য এসব সমালোচনার মধ্যেও ছবিটির বক্তব্য থেকে সরে দাঁড়াননি।


র‌্যাচেল জোর জানিয়েছেন, ইসরায়েলি সমাজে গাজা যুদ্ধের বাস্তবতা আড়াল করার যে প্রবণতা রয়েছে, সেটিকে প্রশ্নের মুখে তোলাও তাদের অন্যতম লক্ষ্য। অন্যদিকে ইউভাল আব্রাহামের ভাষ্য, ছবিটি নির্মাণের ক্ষেত্রে নিজেদের ইসরায়েলি পরিচয়ই তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। 

‘নাজা’য় ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য নির্ধারণের পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং বেসামরিক প্রাণহানির বিষয়গুলো নিয়ে সাক্ষ্য তুলে ধরা হয়েছে। ছবিটির নির্মাণকাজ চলে প্রায় তিন বছর ধরে।

 

 ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর থেকেই ‘নাজা’ আন্তর্জাতিকভাবে আলোচনায় রয়েছে। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকার প্রিমিয়ারের পরও নির্মাতারা ছবিটির বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যা...

আবার একসঙ্গে শিমুল-লামিমা
২৮ সেপ্টেম্বর ২০২৬

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল...

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যা...

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা
২৮ সেপ্টেম্বর ২০২৬

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা

শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন ঢাকাই চলচ্চিত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে