গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:০৫ এএম ২০২৬
‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
ছবি

ছবি সংগৃহীত

হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪১ বছর। ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। জানা গেছে, দেড় বছর আগে খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ইমরান আহমেদ। 

এরপর থেকে টানা চিকিৎসা চলছিল। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার। ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু ২০০৫ সালে। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। 

 

২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ। এরপর থেকে পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এরপর।

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন
১৮ নভেম্বর ২০২৬

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দি...

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?
১৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতি...

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে...

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
১৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই