গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৫ এএম ২০২৬
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের
ছবি

দীপিকা পাড়ুকোন

দক্ষিণের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রভাস অভিনীত মেগা প্রজেক্ট ‘স্পিরিট’ থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সরে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। এবার দীপিকার বিরুদ্ধে সিনেমার গোপন তথ্য ও চিত্রনাট্য ফাঁসের গুরুতর অভিযোগ তুলেছেন ছবির সহ-প্রযোজক এবং পরিচালকের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রণয় দাবি করেন, শুধু অতিরিক্ত পারিশ্রমিকই নয়, কাজের সময়সীমা নির্ধারণ এবং সিনেমার মুনাফার অংশ চাওয়া নিয়েই দীপিকার সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। তাঁর ভাষ্যমতে, দীপিকা সিনেমাটিতে অভিনয়ের বদলে অর্জিত লাভের ১০ শতাংশ দাবি করেছিলেন, যা ছবির বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। 

এছাড়া দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজের শর্তসহ বেশ কিছু বিষয়ে মতবিরোধ হওয়ায় নির্মাতারা বিকল্প অভিনেত্রীর খোঁজে নামেন।


তবে বিতর্কের আসল সূচনা ঘটে এর পর থেকেই। প্রণয় অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে দীপিকার সঙ্গে সিনেমার কাহিনি ও চরিত্র নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছিল। কিন্তু বাদ পড়ার পরপরই সেই গোপন গল্প ও অভ্যন্তরীণ তথ্যগুলো প্রকাশ্যে চলে আসে, যা দীপিকাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁস করেছেন বলে দাবি প্রযোজনা সংস্থার।


উল্লেখ্য, ‘স্পিরিট’ সিনেমাটিতে অতিরিক্ত ‘এ-রেটেড’ বা প্রাপ্তবয়স্কদের অ্যাকশন দৃশ্য থাকবে বলে খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। 

পরবর্তীতে দীপিকার পরিবর্তে তৃপ্তি দিমরিকে মূল নারী চরিত্রে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত মেগা বাজেটের এই ছবিটি ২০২৭ সালের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল
০৭ অক্টোবর ২০২৬

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল

সংগীতজীবনের শুরুর দিকেই জনপ্রিয়তার পাশাপাশি বিপুল অর্থ উপার্জনের সুযোগ পেয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল...

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই