গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

বিচারক প্যানেলে সুমন-খসরু-রাজীব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
বিচারক প্যানেলে সুমন-খসরু-রাজীব
ছবি

ছবি সংগৃহীত

নতুন ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতা ও মৌলিক গল্পকে উৎসাহিত করতে অ্যাসেন এবং অ্যাডফার যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১’। ‘দিস ইস ইউর শট’ ভাবনায় আয়োজিত এই প্রতিযোগিতায় সেরা গল্প ও নতুন প্রতিভাবান নির্মাতা বাছাইয়ের দায়িত্বে জুরি প্যানেলে থাকছেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র ও বিজ্ঞাপননির্মাতা মেজবাউর রহমান সুমন, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু এবং নির্মাতা আদনান আল রাজীব।


তরুণ নির্মাতাদের নিজেদের ভাবনাকে পর্দায় তুলে আনার সুযোগ তৈরি করতে আয়োজিত এই শর্ট ফেস্টে সেরা পাঁচটি নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকার ‘প্রোডাকশন ফান্ড’ বা অর্থায়ন প্রদান করবে অ্যাসেন।


প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া বা স্ক্রিপ্ট জমা দিতে হবে। চিত্রনাট্যের ভাষা ও ঘরানায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। জমা পড়া প্রজেক্টগুলোর গল্পের মৌলিকত্ব, নির্মাণ ভাবনা, সিনেমাটিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতা বিচার-বিশ্লেষণ করে সেরা ৫টি গল্প চূড়ান্ত করবেন জুরি সদস্যরা।


বিজয়ী নির্মাতারা কেবল অর্থায়নই পাবেন না, ছবিগুলো যেন মানসম্মতভাবে পর্দায় উঠে আসে সেজন্য তাঁদের দেয়া হবে অ্যাডফার বিশেষ মেন্টরশিপ ও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সাপোর্ট। প্রতিযোগিতায় স্ক্রিপ্ট জমা দেওয়ার শেষ দিন আগামী ৩ সেপ্টেম্বর। বিচারক প্যানেল যাচাই-বাছাই শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাচিত পাঁচটি প্রজেক্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল
০৭ অক্টোবর ২০২৬

অল্প বয়সে কোটি টাকা আয় করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন নোবেল

সংগীতজীবনের শুরুর দিকেই জনপ্রিয়তার পাশাপাশি বিপুল অর্থ উপার্জনের সুযোগ পেয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল...

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই