গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০৫ এএম ২০২৬
আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী
ছবি

ছবি সংগৃহীত

চলতি সময়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা রয়েছে। এবার সেসব আলোচনা ও কটাক্ষের জবাব দিয়েছেন দীপ্তি নিজেই। নিজের দাম্পত্য জীবন নিয়ে বেশ খোলামেলা একটি পোস্ট দিয়েছেন তিনি। 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দীপ্তি চৌধুরী বলেন, ‘আমি আমার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বউ!’ তিনি আরও লেখেন, ‘আমার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন ভবিষ্যতে আর কোনো বিয়ে করার সম্ভাবনাও তার নেই।’

 


এরপর স্বামীর সঙ্গে তার পরিচয় ও বিয়ের গল্পও তুলে ধরেন দীপ্তি। 

 

মজার ছলে তিনি লেখেন, পরিচয়ের আগে তার স্বামী ‘বিবাগী বিজ্ঞানী’ হিসেবে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিচিত-অপরিচিত শুভানুধ্যায়ীরা তাকে বিয়ে করানোর নানা চেষ্টা করে হাল ছেড়ে দিতে শুরু করেছিলেন। দীপ্তির ভাষায়, ‘আমি তাকে প্রেমের ফাঁদে ফেলে তার বৃহৎ মহৎ চিন্তা জগতে ক্ষুদ্র সাংসারিক স্বপ্ন বুনে দেই। 

 

ফলে বেচারা বিয়ে নামক জালে স্বেচ্ছায় লাফাতে লাফাতে আটকে গেলেন।’ স্বামীকে নিয়ে দীপ্তির প্রশংসাও ছিল চোখে পড়ার মতো। 

 

তিনি বলেন, নির্দিষ্ট কিছু মানুষের কটুক্তি, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও ট্রলিং তার স্বামীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। স্বামীর ব্যক্তিত্বের প্রশংসা করে দীপ্তি আরও লেখেন, ‘লোকটা এতো সুন্দর করে পৃথিবীটা দেখে- চারপাশের সকল ক্ষুদ্রতা যেন লজ্জায় তার পায়ের নিচে লুটিয়ে পড়ে। 

 

লোকটার আসলে এলেম আছে। নইলে কি আর আমাকে বিয়ে করে/ আমি তাকে বিয়ে করি!’ উল্লেখ্য, দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। গত ৫ জুন তারা বিয়ে করেন।

 


দীপ্তি চৌধুরী এর আগেও দৃঢ় অবস্থানের কারণে আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে এক বিতর্কিত মন্তব্যের ঘটনায় আলোচনায় আসেন তিনি। 

 

অনুষ্ঠানে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেছিলেন। ওই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। 

 

ভিডিওতে দেখা যায়, ওই মন্তব্যের প্রতিবাদ করেন দীপ্তি। একই সময়ে নিজেকে ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ বলেও পরিচয় দেন তিনি। তার দৃঢ় প্রতিবাদ তখন সামাজিকমাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। 

 

বর্তমানে চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।

ডিসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে