গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প
ছবি

ছবি সংগৃহীত

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তিন বন্ধু অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব এবং জীবনকে নতুনভাবে ভাবতে শেখার গল্পটি জয় করেছিল দর্শকের মন। 

বক্স অফিসেও সিনেমাটি সুপারহিট হয়। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে এর আবেদন আরো বাড়তে থাকে। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল আসতে পারে। এবার নির্মাতা জোয়া নিজেই সে খবরে সিলমোহর দিলেন। 

মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হলিউড রিপোর্টারকে জোয়া বলেন, ‘আমরা গল্পটি নিয়ে কাজ করছি। যদিও আমরা ঠিক জানি না, কী হবে; ওই চরিত্রগুলোকে এই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করতে পারলে তো দারুণ হবে।’


‘জিন্দেগি না মিলেগি দোবারা’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। দীর্ঘদিন পর গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে তারা একত্রে হাজির হন। 

তাদের দেখে দর্শকও বিপুল উচ্ছ্বসিত হয়। অনেকেই ভেবে নিয়েছিল, এটা বুঝি ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক! যদিও পরে নির্মাতাকে নাকি অনেকেই নেতিবাচক বার্তা পাঠিয়েছেন। 

নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও আপাতত জোয়া এটুকু জানালেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’র গল্প নিয়ে কাজ করছেন। তাই ভক্তরা আশাবাদী হতেই পারেন, অচিরেই কোনো সুখবর আসতে পারে। 

উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় অভয়, হৃতিক ও ফারহানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহ প্রমুখ।

ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড
০৫ অক্টোবর ২০২৬

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার প...

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’
০৫ অক্টোবর ২০২৬

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের...

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
০৫ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে