গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

বেঁচে থাকার লড়াইয়ের গল্পে সজল-ভাবনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২৭ এএম ২০২৬
বেঁচে থাকার লড়াইয়ের গল্পে সজল-ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দার পরিচিত জুটি আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। তারা এবার প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাযাবর’। 

 

সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে চলতি মাসের শেষ দিকে। সিনেমাটি নির্মাণ করছেন তানবীর হাসান। গত মাসে সজল ও ভাবনার সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দৃশ্যধারণের প্রস্তুতি। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। 

সজল ও ভাবনা দুজনেই দীর্ঘদিন ধরে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। একাধিক নাটকে একসঙ্গে কাজ করলেও বড় পর্দায় এর আগে তাদের একসঙ্গে দেখা যায়নি। ‘যাযাবর’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করবেন তারা।


‘যাযাবর’কে বেঁচে থাকার লড়াই, রোমাঞ্চ ও সংঘাতনির্ভর সিনেমা হিসেবে নির্মাণ করা হচ্ছে। নির্মাতা তানবীর হাসানের ভাষ্য, সিনেমাটির প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে রহস্য ও উত্তেজনা। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে নির্বাচন করা হয়েছে। তানবীর হাসান বলেন, সিনেমাটিতে রোমাঞ্চ ও সংঘাতের পাশাপাশি গল্পজুড়ে থাকবে রহস্য। 

 

দর্শক যেন শেষ পর্যন্ত গল্পের সঙ্গে আটকে থাকেন, সেভাবেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নির্মাতা আরও জানান, সিনেমার ৮০ থেকে ৯০ শতাংশ দৃশ্যধারণ একটানা করার পরিকল্পনা রয়েছে। এরপর কিছুদিন বিরতি দিয়ে শেষ অংশের দৃশ্যধারণ করা হবে। 

সিনেমাটি নিয়ে সজল বলেন, গল্পটি তার ভালো লেগেছে। ঠিকভাবে নির্মাণ করতে পারলে দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছেন তিনি। ভাবনার সঙ্গে প্রথমবার সিনেমায় জুটি বাঁধা প্রসঙ্গে সজল জানান, গুণী এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।


ভাবনাও সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আশাবাদী। তার ভাষায়, সজল অভিজ্ঞ অভিনেতা। সিনেমার গল্পও তার দারুণ লেগেছে। সবাই মিলে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে চান তিনি। 

‘যাযাবর’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল ও ভাবনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে। 

সিনেমাটি নির্মিত হচ্ছে সিনে মিডিয়ার ব্যানারে।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড
০৫ অক্টোবর ২০২৬

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার প...

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’
০৫ অক্টোবর ২০২৬

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের...

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
০৫ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে