গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

‘সেভেন ডগস’: সালমান-সঞ্জয় ফের একসঙ্গে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
‘সেভেন ডগস’: সালমান-সঞ্জয় ফের একসঙ্গে
ছবি

ছবি সংগৃহীত

বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে ভারতীয় সিনেমায় নয়। সৌদি আরবের অ্যাকশনধর্মী ‘সেভেস ডগস’ সিনেমায় বলিউডের দুই তারকা এক সঙ্গে কাজ করছেন। 

বলিউডলাইফ ডটকম জানিয়েছে, সিনেমার প্রচার ঝলক সামনে এসেছে। তাতে সালমান ও সঞ্জয়ের চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।


তবে তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, সালমান ও সঞ্জয়ের ভূমিকা শুধুমাত্র কয়েকটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়েই তাদের দেখা যেতে পারে। 

 

সেভেন ডগস পরিচালনা করেছেন পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। প্রথমবার সৌদি আরবের সিনেমায় অভিনয় করেছেন ইতালিয় তারকা মনিকা বেলুচ্চি। 

 

আর তার সঙ্গে ্বছেন মিসরের দুই জনপ্রিয় তারকা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ। সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা। 

 

এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভাঙার গল্প তুলে ধরা হয়েছে। সালমান ও সঞ্জয় এর আগে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। 

 

গত বছর এপি ঢিল্লোঁর গান ‘ওল্ড মানি’তে ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন দুজন।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে