গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

গোয়েন্দা দোলোয়ার হয়ে শহরে আসছেন সিয়াম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:২২ এএম ২০২৬
গোয়েন্দা দোলোয়ার হয়ে শহরে আসছেন সিয়াম
ছবি

সিয়াম আহমেদ

‘আন্ধার’ সিনেমার সুতো একটু একটু করে ছাড়ছেন পরিচালক রায়হান রাফী। প্রথমে সিনেমা মুক্তির প্রস্তুতি জানিয়েছেন। এর পর সোশাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের ছবি প্রকাশ করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার পর্ব শুরু করেছেন তিনি। সেই পর্বে এবার এসেছে এক গোয়েন্দার কথা। তিনি দেলোয়ার। 

 

রাফীর মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মত অশুভ শক্তির বিরুদ্ধে একাই ঝাঁপিয়ে পড়বে দেলোয়ার। এই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ‘আন্ধার’ তাকে নতুন একটি সুযোগ দিয়েছে জানিয়ে ফেইসবুকে একটি পোস্টে রাফী বলেন, “আমি সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। 

পোড়ামন ২, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব—একটার নায়কের সঙ্গে আরেকটার কোনও মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। আন্ধার আমাকে সেই সুযোগ দিয়েছে।”
সিয়ামের চরিত্র কেমন, সে বর্ণনাও দিয়েছেন তিনি। 

 

রাফী লিখেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক—যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মত অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। 

 

এর পেছনে তার কোনও ব্যক্তিগত লাভ নেই, কোনও প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। আন্ধার করতে গিয়ে মনে হয়েছে, আমাদের এমন নায়ক খুব দরকার। 

 

আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়েই আমরা পেয়েছি সিয়াম আহমেদকে।” সিয়ামের অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, “আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। 

 

শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে—দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।” অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘আন্ধার’।

 

 ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান। সিয়াম বলেন, চিত্রনাট্য শোনানের আগে শাকিব ও আদনান তাকে কিছু শর্ত দিয়েছিলেন। 

 

সিয়াম ফেইসবুকের পোস্টে বলেন, “তারা (শাকিব ও আদনান) বলেন ওই শর্তগুলো মেনে নিলেই কেবল গল্প শোনা যাবে। শেষ শর্ত হিসেবে শাকিব ভাই বললেন, ‘সিয়াম, বাংলা ছবি সাধারণত নায়ককেন্দ্রিক হয়- সব কিছু নায়ককে ঘিরেই আবর্তিত হয়। 

 

কিন্তু ‘আন্ধার’-এ তুমি ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। তারা তোমার স্ক্রিনটাইমে ভাগ বসাবে। আর সেটা তোমাকে মেনে নিতে হবে, কারণ গল্পের জন্য এটা জরুরি’।’

 


“আমি বললাম, ‘ঠিক আছে। এতে আমার কোনো অভিযোগ নেই। সিনেমা তো টিমগেম। কিন্তু আগে গল্পটা শুনব।” গল্প শোনার পর সিয়ামের প্রশ্ন ছিল ‘ইন্সপেক্টর মনোয়ার চরিত্রটা কে করছেন?’ এই চরিত্রটি করছেন অভিনেতা মোস্তফা মনোয়ার। 

 

মনোয়ারকে নিয়ে সিয়ামের ভাষ্য, “মোস্তফা মনোয়ার ভাই একজন দুর্দান্ত অভিনয়শিল্পী। এই ছবিতে সবচেয়ে বেশি সময় আমি তাঁর সঙ্গেই কাটিয়েছি- ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে; সব জায়গায়। 

 

তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি যে আনন্দ পেয়েছি, আশা করি পর্দায় সেই ম্যাজিকটা আপনারাও অনুভব করবেন।” 

 

তারকাবহুল এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, ফররুখ আহমেদ রেহান, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে। 

 

অক্টোবরে দুর্গাপূজার সময় প্রেক্ষাগৃহে ‘আন্ধার’ মুক্তি পাবে বলে গ্লিটজকে জানিয়েছেন রাফী।

ডিসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে