গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০৭ এএম ২০২৬
৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল জানার আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছে।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
০৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার অভিয...

সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
০৯ নভেম্বর ২০২৬

সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন ক...

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ
০৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ...

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন
০৮ নভেম্বর ২০২৬

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই