গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের ৪ দফা দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৪ এএম ২০২৬
ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের ৪ দফা দাবি
ছবি

ছবি সংগৃহীত

ভূতুড়ে বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। এ সময় বিদ্যুৎ খাতের অনিয়মের তদন্ত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবি জানানো হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক রিয়াজুল ইসলাম জুবাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রিয়াজুল ইসলাম জুবা বলেন, দেশের বিভিন্ন স্থানে পোস্টপেইড ও প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগ বাড়ছে। কোথাও নিয়মিত মিটার রিডিং নেওয়া হচ্ছে না, আবার কোথাও অনুমাননির্ভর বিল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের অনেকেই রিচার্জের পর স্বাভাবিকের তুলনায় দ্রুত টাকা কেটে যাওয়ার অভিযোগ করছেন।

তিনি বিদ্যুৎ খাতে বিদ্যমান অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘস্থায়ী লোডশেডিং বিশেষ করে গ্রামীণ অঞ্চলের কৃষি, সেচ ও ক্ষুদ্র ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দেশের সব অঞ্চলে বৈষম্যহীন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় গ্যাস সংকট, সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ও তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সরবরাহে অনিয়ম ও কৃত্রিম সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের কারণে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, আর ভোক্তাদের অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে।

সংগঠনটির চার দফা দাবি হলো—

* বিদ্যুৎ মিটারে কারচুপি ও অতিরিক্ত বিল আদায় বন্ধ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ বা বিল সমন্বয়ের ব্যবস্থা করা।
* দেশের সব অঞ্চলে বৈষম্যহীন, সুষম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
* বাজার সিন্ডিকেট, মজুতদার ও কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
* গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম, রিজওয়ান যুবরান মানসুরি ও মারুফ সরকার বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর, টেকসই ও জনমুখী পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসি/আপ্র/০৪/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই