গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। আর যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আগে শিক্ষকতার চাকরি ছেড়ে দিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার আয়োজিত শিক্ষা খাতের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ না নেন, সে জন্য সরকারকে আইন করতে হবে। শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে আগে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা খাতে যে বিনিয়োগ করা হচ্ছে, তা যেন সঠিকভাবে কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষকদের উন্নয়নের জন্য যে বিনিয়োগ করা হচ্ছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে একটি দক্ষ ও সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা খাতকে আরো শক্তিশালী করতে হবে।

এসি/আপ্র/২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাল বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক
০৪ অক্টোবর ২০২৬

কাল বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক

আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে...

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন
০৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক...

সাত বছর বেতনহীন শিক্ষক-কর্মচারী, তবু চলছে বিশ্ববিদ্যালয় স্কুল
০৩ অক্টোবর ২০২৬

সাত বছর বেতনহীন শিক্ষক-কর্মচারী, তবু চলছে বিশ্ববিদ্যালয় স্কুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৭ সালে যাত্রা শুরু করে গোপালগঞ্জ বিজ্ঞান ও...

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
০৩ অক্টোবর ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে