গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশ নিতে আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এতে বলা হয়:

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এসি/আপ্র/০৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই