গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:২০ এএম ২০২৬
নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
ছবি

নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন- ছবি আজকের প্রত্যাশা

নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি সম্মিলিতভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দ্বিতীয় পর্বে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ।


বিজয়ের এই অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।


সমাপনী পর্বে দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক জাংশি ফ্লিপ ও বাংলাদেশী পরিচালক মহিউদ্দিন তাহের প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সানা/এসি/ওআ/১৭/১২/২০২৫


সংশ্লিষ্ট খবর

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায়...

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে ৮১৭ জনের। তাদের ঠিক...

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন
২৭ সেপ্টেম্বর ২০২৬

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর)...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে