গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৩৬ এএম ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা
ছবি

ছবি সংগৃহীত

সারা দেশের শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিচের পদক্ষেপগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে:

১। ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।

২। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

৩। কেবল পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

৪। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃজিত বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।

৫। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরব্যাপী এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে। মূলত শিক্ষার্থীদের জন্য একটি রোগমুক্ত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর
০৯ আগস্ট ২০২৬

জবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্...

এনটিআরসিএ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ!
০৯ আগস্ট ২০২৬

এনটিআরসিএ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা হারাতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্র...

এসএসসির ফল কখন ঘোষণা, যেভাবে পাবেন শিক্ষার্থীরা
০৯ আগস্ট ২০২৬

এসএসসির ফল কখন ঘোষণা, যেভাবে পাবেন শিক্ষার্থীরা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষ...

কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?
০৯ আগস্ট ২০২৬

কলেজে ভর্তিতে আসন কত, সংকট হবে নাকি শূন্য থাকবে?

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে