গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্য একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পুরোপুরি চালু না হওয়ায় দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়েছে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে। 

এ সময় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে সরকার। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো অসম্ভব, দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে মন্ত্রণালয়।

অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের ফলেই আজকের এই সংকট বলে জানান তিনি।  

অমিত জানান, এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করা সম্ভব হচ্ছে না। পুরো মাত্রায় সক্ষমতা আনতে ৭২ ঘণ্টার জন্য এটি বন্ধ রাখতে হবে। তবে কখন থেকে বন্ধ হবে এখনো সিদ্ধান্ত হয়নি। 

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের চরম ভোগান্তিতে বার বার দুঃখ প্রকাশ করছি। 

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি
০৫ অক্টোবর ২০২৬

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতু...

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য
০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশকে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ...

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম
০৪ অক্টোবর ২০২৬

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি...

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’
০৪ অক্টোবর ২০২৬

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

দেশজুড়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে