গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ জুলাই ২০২৬

মেনু

কত টাকা ছাপালো সরকার, বাড়ছে মূল্যস্ফীতি চাপ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
কত টাকা ছাপালো সরকার, বাড়ছে মূল্যস্ফীতি চাপ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে ঘাটতি বাজেটের কারণে সরকারকে নিয়মিত ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে, যা এখন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। রাজস্ব আয়ের ঘাটতি, বাড়তি ব্যয় এবং ঋণ ব্যবস্থাপনার চাপের কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে, যা অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শুল্ক-কর আদায়ে প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতি হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসা-বাণিজ্যের ধীরগতির কারণে রাজস্ব আয় দ্রুত বাড়ার সম্ভাবনাও কম। ফলে সরকারি ব্যয়-বিশেষ করে বেতন-ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকি ও উন্নয়ন প্রকল্প-মেটাতে ঋণের ওপর নির্ভরতা বেড়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা থাকলেও, ৯ এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে এক লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ৫২ দিনেই ব্যাংক খাত থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৬৬ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকেই নেওয়া ঋণ ১ লাখ ২২ হাজার ৭ কোটি টাকা।

সরকারের হিসাব ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েজ অ্যান্ড মিনস ও ওভারড্রাফট সুবিধার আওতায় ঋণ নেওয়া হচ্ছে। ৯ এপ্রিল পর্যন্ত ওয়েজ অ্যান্ড মিনস হিসাবে ১২ হাজার কোটি টাকা এবং ওভারড্রাফট হিসাবে ২২ হাজার ৪৭৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়া ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৩২ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া মানে নতুন টাকা সৃষ্টি বা ‘মানি ক্রিয়েশন’। এতে রিজার্ভ মানি বৃদ্ধি পায় এবং এক টাকা থেকে বাজারে প্রায় পাঁচ টাকা পর্যন্ত অর্থপ্রবাহ তৈরি হয়। ফলে মূল্যস্ফীতি বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়।

বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অন্যান্য কারণে জনগণ ইতোমধ্যেই চাপে রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত টাকা ছাপানোর প্রভাব যুক্ত হলে দ্রব্যমূল্য আরো বাড়তে পারে এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অতিরিক্ত অর্থ সরবরাহের ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান কমে যেতে পারে, যার প্রভাব পড়বে আমদানি ব্যয়ের ওপর। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, প্রয়োজনের বেশি টাকা ছাপানো হলে তা সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের উচিত মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া এবং সরকারকে সরাসরি ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। কারণ, স্বল্পমেয়াদে এটি কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তা মূল্যস্ফীতি বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে পারে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা
২৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা

টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র এক সপ...

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
২৫ জুলাই ২০২৬

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

তেলের দাম হ্রাস, আগামী সপ্তাহে সুদের হার নিয়ে মার্কিন ফেডের সিদ্ধান্ত ও মুদ্রাস্ফীতির ওপর মধ্যপ্রাচ্...

প্রবাসীদের বিশেষ সুবিধা দিলে ২০০-৩০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভব
২৩ জুলাই ২০২৬

প্রবাসীদের বিশেষ সুবিধা দিলে ২০০-৩০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভব

অনাবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক ও বিনিয়োগ সুবিধা চালু করা গেলে, আনুষ্ঠানিক চ্যানেলে অতিরিক্ত...

সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন, লেনদেনেও ভাটা
২৩ জুলাই ২০২৬

সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন, লেনদেনেও ভাটা

দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছে।নতুন ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে