গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২১ এএম ২০২৬
প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। কিন্তু পরের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালো স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশেকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে টাইগ্রেসরা। জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।


রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১০ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা চামারি আতাপাতু। 
দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। এসময় দুজন মিলে গড়েন ১০৮ রানে জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল। ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন দুলানি।

তৃতীয় উইকেটে নামা হারশিথা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ৫ রানের আক্ষেপ রয়ে যায় তার। 
ব্যক্তিগত ৯৫ রানে সোবহান মোস্তারির করা বলে রাবেয়া খানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এদিকে ৪৪ রানে সামারাবিক্রমা ও ২ রানে হানসিমা অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মারুফা আক্তার। আর সোবহানা মোস্তারি নিয়েছেন একটি উইকেট।

 

এর আগে রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি।

দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। ফিরেছেন ১১ রান করে। 
আরেক ওপেনার শারমিন ১৭ রান করে রান আউটের শিকার হয়েছেন।

৩৪ রানে দুই ওপেনার ফিরলে দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। দুই অভিজ্ঞ ব্যাটারের কাঁধে ভর করে শক্ত ভিত পায় দল। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। সময়মতো ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে না পারায় বেশ ভুগেছেন তিনি।


জ্যোতি যেখানে রান পেতে কাঠ-খড় পুড়িয়েছেন সেই উইকেটেই শুরু থেকে সাবলীল ছিলেন সোবহানা। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। 
৬০ বলে ব্যাক্তিগত ফিফটি করেন। সবমিলিয়ে ৮০ বএল ৭৪ রান করেন তিনি। আর শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।


ডিসি/আপ্র/২৫/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক চার সফর বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জা...

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম
০৯ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।...

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের
০৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেয় ইন্টার মিলান, খানিক পর আবারও। এমন আশানুরূপ শুরুর...

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সে কেনার চুক্তি প্রায় চূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে