গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২৫ এএম ২০২৬
মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
ছবি

ছবি সংগৃহীত

বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান লামিনে ইয়ামাল। সেই চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।

খারাপ সময়ে একটি ভালো খবর পেয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

এপ্রিল সেরার লড়াইয়ে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল। 
শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানিয়েছে লা লিগা।

এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। 
এর আগে তিনি নভেম্বর ও ডিসেম্বরে এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের ইতিহাসে ইয়ামালই প্রথম ফুটবলার, যিনি এক মৌসুমে তিনবার সেরার পুরস্কার পেলেন।

এপ্রিলে মোট তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। ফলে লিগের মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল না পেলেও ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এস্পানিওলের বিপক্ষে আরো দুর্দান্ত ছিলেন তিনি।

সেই ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন এই ফরোয়ার্ড। এরপর সেলতা ভিগোর বিপক্ষেও জালের দেখা পেয়েছেন তিনি।


ডিসি/আপ্র/২৫/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
২২ সেপ্টেম্বর ২০২৬

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে ব...

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্ন...

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড
২২ সেপ্টেম্বর ২০২৬

চোটের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মার্ক উড

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড। গণমাধ্যমে কাজ করার প...

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি
২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনালি হাসি

এশিয়া কাপের ফাইনাল থেকে এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনাল ৯ দিনের ব্যবধানে ভারতীয় দল যেন হয়ে উঠল আরও দা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে