গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৪৮ এএম ২০২৬
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো ব্রডব্যান্ড মেলা আয়োজিত হচ্ছে দেশে। ‘ব্রডব্যান্ড এক্সপো ২৬’ শিরোনামের প্রথম এ আয়োজিনটি হচ্ছে ঢাকায়।

১৩ থেকে ১৫ এপ্রিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন চলবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিশেয়ন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। এর মাধ্যমে ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা বলেছে আয়োজক সংগঠনটি।

পাশাপাশি প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি ভিত্তিক প্রায় ২৫টি প্রকল্প উপস্থাপন করবেন। দর্শনার্থীরা এক্সপেরিয়েন্স জোনে এসব উদ্ভাবন ঘুরে দেখার সুযোগ পাবেন। সেইসঙ্গে, তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে।

রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে আয়োজকরা বলেন, এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকার কথা বলেছেন আয়োজকরা।

উদ্বোধনী দিনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

সমাপনী দিনে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রদর্শনীর মাধ্যমে দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার চেষ্টা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ সহ সংগঠনটির নেতৃবৃন্দ।

ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ -এর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস কেবলস এবং রেস অনলাইন লিমিটেড। গোল্ড স্পন্সর কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, একসেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশন্স লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড এবং জিনিউ বাংলাদেশ লিমিটেড।
সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি
০৫ অক্টোবর ২০২৬

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতু...

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য
০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশকে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ...

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম
০৪ অক্টোবর ২০২৬

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি...

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’
০৪ অক্টোবর ২০২৬

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

দেশজুড়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে