গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

দেশি-বিদেশি ঋণের বোঝা বাড়াবে না সরকার: উপদেষ্টা তিতুমীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:০৫ এএম ২০২৬
দেশি-বিদেশি ঋণের বোঝা বাড়াবে না সরকার: উপদেষ্টা তিতুমীর
ছবি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর -ছবি সংগৃহীত

আগের মতো দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়াবে না সরকার। সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয় মেটাতে মূলত দেশের নিজস্ব রাজস্ব আয়ের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।


গতকাল রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ সময় এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।


রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন কর্মসূচির অর্থায়ন দেশের নিজস্ব রাজস্ব থেকেই নিশ্চিত করা হবে। এজন্য রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে করের হার বাড়িয়ে নয়, বরং কর ফাঁকি ও জালিয়াতি রোধ, করছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো হবে। 

এ লক্ষ্যে তিনটি টাস্কফোর্স দিনরাত কাজ করছে।’ তিনি আরো বলেন, ‘অতীতে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নানা ধরনের করসুবিধা দেওয়া হয়েছে। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে রাজস্ব কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। অপচয় কমানো ও রাজস্ব প্রশাসনকে আরো কার্যকর করার ওপরও জোর দেওয়া হবে।’


অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য কর– জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা। তার ভাষায়, এত কম কর আদায় নিয়ে শুধু বাংলাদেশ নয়, কোনো দেশই টেকসইভাবে চলতে পারে না। তাই বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে হবে। 

তিনি অভিযোগ করেন, অতীতে রাজস্ব আয়ের হিসাবের ক্ষেত্রে গোঁজামিল দেওয়া হতো। এখন সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থার (আইবাস) নতুন সংস্করণের মাধ্যমে রিয়েল-টাইমে তথ্য পাওয়া যাবে, যা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াবে।


এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে তিতুমীর বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সামনে এগোনো হবে।’


এদিকে অন্তর্বর্তী সরকারের আগে তেল ও গ্যাসের দাম একাধিকবার বাড়ানো হলেও বর্তমান সরকার মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।


সানা/ডিসি/আপ্র/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান

দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা র...

বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন
০৫ অক্টোবর ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এম গাজীউল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই...

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
০৫ অক্টোবর ২০২৬

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

রমজানকে সামনে রেখে দেশে আবারো ভোজ্যতেলের সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বাজারে বোতলজাত...

আবারো বাড়লো ইলিশের দাম
০৫ অক্টোবর ২০২৬

আবারো বাড়লো ইলিশের দাম

নিষেধাজ্ঞার আগে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে