গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫ এএম ২০২৬
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা) বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।

গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ। আর সুদ বাবদ পরিশোধ করেছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। আর জুলাই-আগস্ট সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

এসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত
১৫ নভেম্বর ২০২৬

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমানো...

গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
১৫ নভেম্বর ২০২৬

গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর

গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংল...

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা
১৪ নভেম্বর ২০২৬

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা

বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪ সাল...

চালের দাম বাড়ছে, শীতের সবজিতে কিছুটা স্বস্তি
১৩ নভেম্বর ২০২৬

চালের দাম বাড়ছে, শীতের সবজিতে কিছুটা স্বস্তি

রাজধানীর বাজারে সরু ও মাঝারি চালের দাম বাড়লেও শীতকালীন কিছু সবজির সরবরাহ বাড়তে শুরু করায় সেগুলোর দাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই